News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ৪
Image

বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ৪

শান্তিরবাজার, ৩০ মার্চ (হি. স.) : আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

জানা গেছে, দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় বেতাগা সাইনবোর্ড এলাকায় টিআর০৮১৯৪৭ নম্বরের পণ্যবাহী ট্রাক এবং বুলেরু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তাতে, বুলেরু গাড়ি জাতীয় সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে পড়েছে। ওই দুর্ঘটনায় বুলেরু গাড়ির চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে বিশ্বজিত দত্ত, তপন দশ, কমল সরকার এবং শঙ্কর দাসকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

Releated Posts

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top