News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে বামেরাও
Image

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে বামেরাও

কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বুধবার পথে নামছে বামেরাও। রেগা-সহ সামাজিক সুরক্ষা প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা রাজ্যবাসীর প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়ার দাবিতে মৌলালির রামলীলা ময়দান থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিল করছে বামফ্রন্ট।

আগে ঠিক ছিল মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। একাধিক কর্মসূচি থাকায় প্রশাসনের অনুরোধ মেনে মিছিলের পথ বদল করে ধর্মতলার পরিবর্তে পার্কসার্কাস পর্যন্ত করা হয়েছে। মিছিলের নেতৃত্বে থাকবেন বিমান বসু, মহম্মদ সেলিম। থাকবেন নরেন চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাম শরিক নেতারা।

দুপুর তিনটের পর মিছিল শুরু হয়ে এজেসি বোস রোড, পার্কস্ট্রিট হয়ে পার্কসার্কাসে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে গিয়ে মিছিল শেষ হবে। এবং সেখানে সভা হবে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবারও বেলেঘাটা, দমদম, যাদবপুর ও টালিগঞ্জ ফাঁড়ি থেকে চারটি পৃথক মিছিল করে কলকাতা জেলা বামফ্রন্ট।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top