News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা নৌকা ঘাটে বাস ও মারুতী সুইফটে সংঘর্ষে গুরুতর আহত সাত
Image

সিপাহীজলা নৌকা ঘাটে বাস ও মারুতী সুইফটে সংঘর্ষে গুরুতর আহত সাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ বুধবার সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ণ জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস ও মারুতি সুইফট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে সাতজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷  সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ণ সড়কে বাস ও মারুতি সুইফট গাড়ি দুর্ঘটনায় আহত  হয়েছেন ৭ জন৷ জানা যায় টিআর-০১এ-এইউ-০৭৮৭ নাম্বারের একটি মারুতি সুইফট গাড়ি আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সিপাহীজলা নৌকা ঘাট সংলগ্ণ সড়কে অপর দিক থেকে টিআর-০১সি-১২২৭ নাম্বারের একটি বাসগাড়ির সঙ্গে সংঘর্ষ বাধে৷ বাস গাড়িটি শান্তি বাজার থেকে আগরতলা যাওয়ার পথে নৌকা ঘাট সংলগ্ণ সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়৷ গুরুতরভাবে আহত হয় সাত জন৷ তাদেরকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ আহতদের মধ্যে চারজনকে আগরতলা ত্রিপুরা মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার করা হয়৷আহতরা হলেন শ্রীদাম দাস, মিহির ভৌমিক, ঝর্ণা দেবনাথ, বেলা দাস৷যাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয় তারা হলেন নন্দন রায়, রাজীব দত্ত, রূপক চন্দ্র রায়৷ দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনার পরে ছুটে যায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

কৈলাসহরের দেবীপুরে মধ্যরাতে বসতঘরে আগুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ

কৈলাসহর, ৬ অক্টোবর: কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে ফের নাশকতার অভিযোগ।…

ByByReshmi Debnath Oct 6, 2026

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top