News Flash

  • Home
  • দেশ
  • বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি : বাসভরাজ বোম্মাই
Image

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি : বাসভরাজ বোম্মাই

বেঙ্গালুরু, ২৯ মার্চ (হি.স.): বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে পুনরায় ক্ষমতায় আসবে বিজেপি। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। বুধবারই কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কর্ণাটকে এক দফায় ভোট হবে। ভোটগ্রহণ হবে আগামী ১০ মে এবং ওই মাসের ১৩ তারিখ ফল ঘোষণা হবে। এদিন এক সাংবাদিক সম্মেলনে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করেছে। ভোট ১০ মে অনুষ্ঠিত হবে এবং ১৩ মে ফলাফল ঘোষণা করা হবে। বিজেপি সর্বদা প্রস্তুত দল এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি।

মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই আরও বলেছেন, আমরা ইতিমধ্যেই আমাদের সমস্ত উন্নয়নমূলক কাজ নিয়ে জনগণের কাছে গিয়েছি… বিজেপির কোনও নেতা কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন না, বরং কর্ণাটক কংগ্রেস সভাপতি আমাদের বিধায়কদের অনুরোধ করছেন কংগ্রেসে যোগ দেওয়ার জন্য।

Releated Posts

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top