News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাদোহিতে ট্রাক্টর-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
Image

ভাদোহিতে ট্রাক্টর-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

ভাদোহি(উত্তরপ্রদেশ), ২৯ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের ভাদোহিতে মঙ্গলবার রাতে ট্রাক্টর-অটো মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অটোতে চেপে ৫ জন জ্ঞানপুরে আসছিলেন। সেই সময় দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন সকলেই। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুজ শ্রীবাস্তব (৪২), সুনীলকুমার পান্ডে (৩৫), মুরলিধর দুবে (৫৫)-র মৃত্যু হয়। পুলিশ সুপার অনিল কুমার বলেছেন, আহতদের নাম অনিলকুমার তিওয়ারি (৪০) এবং দীপক কুমার (৩৬)। এদের মধ্যে অনিলকুমার তিওয়ারি জ্ঞানপুর তহসিলের রাজস্ব আধিকারিক বলে জানা গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন এসপি। দুর্ঘটনার পর থেকে পলাতক ট্রাক্টর চালক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top