News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের সাভারকার নিয়ে মন্তব্যে অসন্তোষ, তবুও বিরোধীদের পাশে থাকার আশ্বাস সঞ্জয় রাউতের
Image

রাহুলের সাভারকার নিয়ে মন্তব্যে অসন্তোষ, তবুও বিরোধীদের পাশে থাকার আশ্বাস সঞ্জয় রাউতের

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য অসন্তুষ্ট শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। তাও উদ্ধব ঘনিষ্ঠ সাংসদ সঞ্জয় রাউত জানালেন, বিরোধীদের পাশেই থাকবেন তাঁরা। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে বাৰ্তালাপের সময় সঞ্জয় রাউত বলেছেন, “বীর সাভারকর একজন বিপ্লবী ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক। আমরা সবসময় বীর সাভারকারকে সম্মান করেছি…তাঁকে অপমান করা উচিত নয়…।” রাউত আরও বলেছেন, “আমরা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেছি এবং আমরা রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলব।”

সঞ্জয় রাউত আরও বলেছেন, “আমরা বিরোধী দলের সঙ্গেই থাকব। বিরোধী দল যে সিদ্ধান্তই নেবে আমরা তা মেনে চলব। সংসদের কার্যক্রম চলছে না। দায়ভার সরকারের উপর। সরকার চায় না সংসদ চলুক। আদানি, রাহুল গান্ধী, গণতন্ত্র – সমস্ত গুরুতর বিষয়ে তারা বিরোধীদের কণ্ঠকে দমন করতে চায়।”

Releated Posts

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top