News Flash

Image

রেলের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : সাত সকালে রেলের ধাক্কায় এক ব্যক্তর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কলিরাম এডিসি ভিলেজে এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা মৃত ব্যক্তির বাড়ির সদস্যদের খবর পাঠালে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। পরিবারের সদস্যদের প্রাথমিক ধারনা, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মেলাঘর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতের নাম স্বপন দেবনাথ।

ঘটনার বিবরণে মৃতের ছেলে জানিয়েছেন, সোমবার বিকেলে স্বপন দেবনাথ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো হদিস পাওয়া যায় নি। অবশেষে আজ সকালে কলিরাম এডিসি ভিলেজের স্থানীয় মানুষ রেল লাইনের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। সাথে সাথে পরিবারের সদস্যদের ফোন করে ঘটনাটি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা মেলাঘর থানার পুলিশকেও খবর দিয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে এবং দেহ শনাক্ত করে জানিয়েছেন মৃত ব্যক্তি মেলাঘরের বাসিন্দা স্বপন দেবনাথ।
মৃতের ছেলের প্রাথমিক ধারনা তার বাবা আত্মহত্যা করেছেন। কারণ দীর্ঘ দিন যাবৎ তিনি মানসিক রোগে ভূগছিলেন। কিছুদিনে আগে হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আন্তর্জাতিক স্তরে নীরমহলকে আরও আকর্ষণীয়করে তুলতে উদ্যোগ নিতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব আজ থেকে মেলাঘরের রাজঘাটে শুরু হয়েছে। এই উৎসব…

ByByReshmi Debnath Oct 7, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা

আগরতলা, ৭ অক্টোবর: টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের সাফল্যকে সামনে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করল বিজেপি, তিপ্রা…

ByByReshmi Debnath Oct 7, 2026

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top