News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাতির হানায় ক্ষয়ক্ষতি রুখতে বিকল্প চাষে জোর বন দফতরের
Image

হাতির হানায় ক্ষয়ক্ষতি রুখতে বিকল্প চাষে জোর বন দফতরের

নাগরাকাটা, ২৮ মার্চ (হি. স.) : হাতির হানায় ক্ষয়ক্ষতি রুখতে বিকল্প চাষে জোর দিচ্ছে বন দফতর। এজন্য হাতিয়ার করা হয়েছে গোলমরিচকে। হাতি ওই ফসল খায় না। বন দফতরের ডায়না রেঞ্জের তরফে বিভিন্ন বনবস্তি এলাকার বাসিন্দাদের গোলমরিচের চারা তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার লুকসানের কালিখোলা বস্তিকে দিয়ে এই কর্মসূচিটি শুরু হয়। সব মিলিয়ে ডায়না রেঞ্জের অন্তর্গত সাতটি বন বস্তির আড়াই হাজার বাসিন্দাকে গোলমরিচের চারা তুলে দেওয়া হবে। রেঞ্জার অশেষ পাল বলেন, গোলমরিচ একটি অর্থকরী ফসল। বাজার দর ও যথেষ্ট। ফলে এলাকার কৃষকদের কাছে বিকল্প আয়ের একটি সম্ভাবনা তৈরি হবে। যৌথ বন পরিচালন সমিতিগুলিকে সঙ্গে নিয়ে স্থানীয়দের গোল মরিচের চারা দেওয়া হচ্ছে। ডায়না রেঞ্জ সূত্রে জানা গিয়েছে, মাথা পিছু ৫ জন করে মোট ৫০০ জনকে চারা দেওয়া হবে। কালিখোলা বস্তি ছাড়াও খয়েরবাড়ি, খেরকাটা, হৃদয়পুর, কলাবাড়ির মত বিস্তীর্ণ হাতি উপদ্রিত এলাকাতে গোলমরিচের চারাগুলি দেওয়া হবে। ওই চারা বন দফতরের ডায়না রেঞ্জের নিজস্ব নার্সারিতেই তৈরি করা।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top