News Flash

  • Home
  • প্রধান খবর
  • গড়িয়া থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই
Image

গড়িয়া থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই

গড়িয়া, ২৮ মার্চ (হি.স.) : গড়িয়ার সারদাপল্লী থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল দুই যুবক৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি সেভেন এম এম পিস্তল ও ৩ রাউন্ড লাইভ কার্তুজ, ৪টি লং রাইফেল ও চার পিস এইট এমএম গুলি ও ছয় পিস ১২ বোড়ের গুলি উদ্ধার করা হয়েছে৷ ধৄতেরা হল ইন্দ্রনীল দাস ও বাবু মন্ডল৷ এর আগেও তারা গ্রেফতার হয়েছিল বলে পুলিশ সূত্রের খবর৷ তাদের নামে একাধিক মামলাও রয়েছে৷

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গড়িয়ার সারদাপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ৷ তল্লাশি চালিয়ে এইসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়৷ কি কারণে এত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ৷ ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়৷ ধৄতদের আদালতে পেশ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ৷ আদালত তাদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ জানিয়েছে এলাকায় একাধিক দুষ্কৄতিমুলক কাজকর্মের সাথে যুক্ত এই দুই অভিযুক্ত৷ মূলত এলাকায় দাদাগিরি, তোলাবাজি, লোককে ভয় দেখানো এইসব একাধিক অপরাধের সাথে তারা যুক্ত বলে জানা গিয়েছে৷ এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, “ধৄতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কি কারণে এই অস্ত্র তারা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷ তাদের বিরুদ্ধে ২৫(১) এ আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।”

Releated Posts

গরিবের কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও ভারতের গৌরব—মোদির ২৫ বছরের নেতৃত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে: অমিত শাহ

গুরগ্রাম, ৭ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছরের রাজনৈতিক ও সাংবিধানিক নেতৃত্বকে ভারতীয়…

ByByNews Desk Oct 7, 2026

মোদির ২৫ বছরের নেতৃত্বে বিশ্বজুড়ে প্রশংসার ঝড়, ‘ভারতকে বিশ্বমঞ্চে শিখরে তুলেছেন’

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে একের পর…

ByByNews Desk Oct 7, 2026

ভুজ ভূমিকম্প, মোরবি বন্যা, কোভিড: ‘প্রতিটি ঘটনা আমাকে কিছু না কিছু শিখিয়েছে’, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): সরকারের প্রধান হিসেবে ২৫ বছর পূর্ণ করার প্রেক্ষিতে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও…

ByByNews Desk Oct 7, 2026

সন্ত্রাস দমনে সহযোগিতা আরও জোরদারে ভারত-ইতালির আলোচনা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): সব ধরনের সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top