News Flash

  • Home
  • দেশ
  • ক্ষমা না চাইলেই রাহুলের বিরুদ্ধে এফআইআর, বললেন সাভারকারের নাতি রঞ্জিত
Image

ক্ষমা না চাইলেই রাহুলের বিরুদ্ধে এফআইআর, বললেন সাভারকারের নাতি রঞ্জিত

মুম্বই, ২৮ মার্চ (হি.স.): বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কে মন্তব্যের জন্য এবার অস্বস্তিতে পড়তে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সাভারকারের নাতি রঞ্জিত সাভারকার বলেছেন, সাভারকার সম্পর্কে তাঁর বক্তব্যের জন্য রাহুল গান্ধী ক্ষমা না চাইলে, আমি তাঁর বিরুদ্ধে এফআইআর করব। রঞ্জিত আরও বলেছেন, উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউতের ব্যক্তিগতভাবে সাভারকরের প্রতি অনেক শ্রদ্ধা আছে…তাঁদের উচিত রাহুল গান্ধীকে সাভারকার সম্পর্কে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা।

উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “আমার নাম সাভারকার নয়। আমি গান্ধী। আমি ক্ষমা চাইব না।” এই মন্তব্য করেই তীব্র সমালোচিত হচ্ছেন রাহুল। সাভারকারের নাতি রঞ্জিত সাভারকার আরও বলেছেন, শরদ পওয়ারজিও সাভারকরের প্রতি অনেক শ্রদ্ধাশীল, তাঁরও উচিত রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলা। রঞ্জিতের কথায়, রাজনীতির জন্য রাহুল গান্ধী কীভাবে সাভারকারকে অপমান করছেন তা দেখে সত্যিই দুঃখ হয়। মনে হচ্ছে তাঁরা মুসলমানদেরও মেরুকরণ করছে। মহারাষ্ট্রেও সাভারকারের নামে রাজনীতি করা হচ্ছে। আমি সাভারকারের নাম নিজেদের স্বার্থে ব্যবহার না করার জন্য অনুরোধ করছি।

Releated Posts

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top