News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গাবাড়িতে ধুমধামে বাসন্তী পূজা চলছে
Image

ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দুর্গাবাড়িতে ধুমধামে বাসন্তী পূজা চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ বাসন্তী পূজার আজ মহা সপ্তমী তিথিতে রাজধানী আগরতলা  শহরের দুর্গাবাড়িতে জাকজমক পূর্ণভাবে পুজো  হয়৷৷ ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়৷৷ হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা৷ আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে৷ চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত৷ রাজধানী আগরতলা শহরের দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়৷ মঙ্গলবার ছিল মহাসপ্তমী৷ এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মন্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়৷ পুরোহিত জানিয়েছেন প্রতিবছরের মত এ বছরও দুর্গা বাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ সোমবার বোধনের মধ্য দিয়ে পূজোর আনুষ্ঠানিক সূচনা হয়৷ আজ মহাসপ্তমী তিথিতে বহু ভক্ত সমাগম ঘটে৷ বুধবার মহা অষ্টমী৷ শুধু দুর্গা বাড়িতে নয় রাজ্যের বিভিন্ন ক্লাবেও আশ্বিন মাসের দুর্গ পুজোর পাশাপাশি চৈত্র মাসের এই বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে৷ বেশিরভাগ ক্লাবেই মহিলাদের দ্বারা বাসন্তী পূজা পরিচালিত হচ্ছে৷ বাসন্তী পূজাকে কেন্দ্র করে কোথাও কোন ধরনের ঘাটতি পরিলক্ষিত হয় নি৷ নিয়ম নিষ্ঠা মতই বাসন্তী পুজো চলেছে৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top