News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.১ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, হতাহতের খবর নেই
Image

৬.১ মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, হতাহতের খবর নেই

টোকিও, ২৮ মার্চ(হি.স.): জাপানে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। মঙ্গলবার উত্তর জাপানের আওমোরিতে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি বলেই স্থানীয় আবহাওয়া সূত্রে খবর। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলেই খবর। জাপান উপকূলে ৬.১ মাত্রার কম্পনে জোর আতঙ্ক ছড়ায় সে দেশের মানুষের মধ্যে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তর জাপানের আওমোরি শহরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। ২০ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। কয়েক মিনিট ধরে জোরাল কম্পন অনুভূত হলেও, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। সুনামি সতর্কতা এখনও জারি করা হয়নি। গত মাসের শেষেও জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ।

প্রসঙ্গত, সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া। যে ক্ষত এখনও উজ্জ্বল। তুরস্ক এবং সিরিয়ায় প্রবল কম্পনের জেরে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ধ্বংস হয়েছে কত বাড়ি, ঘর, তার নির্দিষ্ট পরিসংখ্যান মেলেনি এখনও।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top