News Flash

Image

বিশ্রামগঞ্জে দুর্ঘটনায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ বিশ্রামগঞ্জ ছেচড়িমাই সড়কে রবিবার গভীর রাতে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক জনজাতি যুবক৷ আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র  থেকে আগরতলা জিবিপিতে রেফার৷ জানাযায় বিশ্বজিৎ দেববর্মা চরিলাম থেকে পুষ্কর বাড়ী নিজ বাড়ীর উদ্দেশ্যে দ্রুত গতিতে  বাইক নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ছেচুড়ীমাই সড়কে দুর্ঘটনার কবলে পড়ে৷ বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শিতা ঘটনাস্থলে ছুটে আসে৷   বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷  বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে জোয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বিশ্বজিৎ দেববর্মাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন৷  বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিশ্বজিৎ দেববর্মার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top