News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীকে সাংসদ পদ খারিজের পর এবার ছাড়তে হবে বাংলো
Image

রাহুল গান্ধীকে সাংসদ পদ খারিজের পর এবার ছাড়তে হবে বাংলো

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে ইতিমধ্যেই সাংসদ পদ বাতিল হয়েছে রাহুল গান্ধীর ৷ এবার বাংলো ছাড়াও হতে চলেছেন তিনি ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তুঘলক লেনের বাংলো ছেড়ে দেওয়ার জন্য রাহুলকে নোটিশ পাঠিয়েছে লোকসভার হাউসিং কমিটি ৷ প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর পরই সেই বাংলো খালি করতে নোটিস দেওয়া হল সনিয়া-পুত্রকে।

নিয়ম অনুযায়ী, সাংসদ পদ বাতিল হওয়ার ৩০ দিনের মধ্যে কোনও সাংসদকে তাঁর জন্য বরাদ্দকৃত বাংলো ছেড়ে দিতে হয় ৷ রাহুলকে গত শুক্রবার লোকসভার সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছেন স্পিকার ওম বিড়লা ৷ তার ৩ দিনের মধ্যে তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হল ৷ ২০০৪ সালে প্রথমবার আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে এই বাংলোতেই থাকেন তিনি ৷

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top