News Flash

  • Home
  • দিনের খবর
  • কৌস্তভের গ্রেফতারি নিয়ে পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট হাই কোর্ট
Image

কৌস্তভের গ্রেফতারি নিয়ে পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট হাই কোর্ট

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর গ্রেফতারিতে কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল হাই কোর্ট। সোমবার রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘পুলিশ কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। রিপোর্টে ওই দিনের পুলিশের পদক্ষেপকে সমর্থন করা হয়েছে। কিন্তু সে দিন ঘটনাটি কী ঘটেছিল সবার তা জানা উচিৎ। এই রিপোর্ট মোতাবেক প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, পুলিশকে বেআইনি কাজ করতে কি উৎসাহ দিচ্ছেন পুলিশ কমিশনার? এই ধরনের আচরণ ঠিক নয়।’’

দু’পক্ষের আইনজীবীর উদ্দেশে বিচারপতি মান্থার মন্তব্য, ‘‘জনসমক্ষে এক জন আরেক জনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা কি খুব গ্রহণযোগ্য?’’ বিচারপতির মন্তব্য, পুলিশকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছে আদালত। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top