News Flash

  • Home
  • দেশ
  • ১০০ দিনের কাজ প্রকল্পে মজুরির হার বাড়িয়েছে কেন্দ্র, পয়লা এপ্রিল থেকেই কার্যকর
Image

১০০ দিনের কাজ প্রকল্পে মজুরির হার বাড়িয়েছে কেন্দ্র, পয়লা এপ্রিল থেকেই কার্যকর

কলকাতা, ২৭ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরির হার বৃদ্ধি করেছে। বিভিন্ন রাজ্যে তা ৭ থেকে ২৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী পয়লা এপ্রিল থেকে নতুন হার কার্যকর হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ১০০ দিনের কাজ প্রকল্পে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরী ২২৩ টাকা, স্বল্প দক্ষ শ্রমিকদের ৩৩৪ টাকা ও দক্ষ শ্রমিকদের ৪৪৬ টাকা।
হরিয়ানার সর্বোচ্চ দৈনিক মজুরি বেড়ে হয়েছে দৈনিক ৩৫৭ টাকা। সর্বনিম্নে রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, সেখানে ২২১ টাকা। বিহার এবং ঝাড়খণ্ড গত বছরের তুলনায় প্রায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে মজুরি। গত বছর, এই দুই রাজ্যে একজন মনরেগা শ্রমিকের দৈনিক মজুরি ছিল ২১০ টাকা। তা বেড়ে হয়েছে ২২৮ টাকা।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top