News Flash

  • Home
  • দেশ
  • দমকলে নিয়োগে ‘দুর্নীতি’, তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে হাই কোর্টে মামলা
Image

দমকলে নিয়োগে ‘দুর্নীতি’, তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে হাই কোর্টে মামলা

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : এবার দমকল বিভাগে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা সাংবাদিক বৈঠক করে দাবি করে, স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন তাপস সাহা। এমনকী দমকলে নিয়োগের ক্ষেত্রেও তাপসবাবু জালিয়াতি করেছেন বলেই অভিযোগ। একটি অডিও ক্লিপিং টুইট করেন বিজেপি নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারি।
সোমবার আইনজীবী রাজাশেখর মান্থার দ্বারস্থ হন অরুণজ্যোতি। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চান। বিজেপি নেতা তথা আইনজীবীর আবেদনে সাড়া দেন বিচারপতি। মামলা দায়েরের আবেদন জানান আবেদনে অনুমতি দেন তিনি। আগামীকাল মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top