News Flash

  • Home
  • বিনোদন
  • ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুতে মামলা গায়ক সমর সিং ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে
Image

ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুতে মামলা গায়ক সমর সিং ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে

বারাণসী, ২৭ মার্চ (হি.স.) : সোমবার বিখ্যাত ভোজপুরি গায়ক সমর সিং এবং তার ভাই সঞ্জয় সিং-র বিরুদ্ধে ভোজপুরি চলচ্চিত্র অভিনেত্রী আকাঙ্কা দুবের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আকাঙ্কা দুবের মা মধু দুবে সারনাথ থানায় তাহরির দিয়ে গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।

মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা ছোটেলাল দুবে, কাকা মুন্না দুবে এবং অন্যান্য আত্মীয়রাও সারনাথ থানায় পৌঁছেছেন। অভিনেত্রীর মা মধু দুবে বলেন, আমার মেয়ে খুবই সাহসী ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। মধু দুবের অভিযোগ, আজমগড়ের বাসিন্দা ভোজপুরি গায়ক সমর আকাঙ্কাকে প্রচুর অত্যাচার করতেন। চলচ্চিত্রে কাজ করার জন্য টাকা দিতেন না। অন্যের ছবিতে বা গানে কাজ করায় তাকে মারধর করতেন। অনেক সময় আকাঙ্খা তার কাছে টাকা চাইলে তার সঙ্গে ঝগড়াও হয়।
তিনি জানান, গত শনিবার সন্ধ্যা সাতটায় মোবাইলে আকাঙ্কার সঙ্গে তার কথা হয়। তখন সে খুব খুশি ছিল। তিনি কোনো সমস্যা বলেননি। এরপর রাত ১২টায় ফোন করলে তিনি ফোন ধরেননি। তিনি পুলিশ-প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। আকাঙ্কা ভোজপুরি গায়ক সমর সিংয়ের ঘনিষ্ঠ ছিলেন বলে আলোচনা হয়। বারাণসীর তক্তকপুর এলাকায় গায়কের সঙ্গে লিভ-ইন রিলেশনে থাকতেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top