News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের সরকারি কর্মচারীদের বোনাস বাড়ছে, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
Image

রাজ্যের সরকারি কর্মচারীদের বোনাস বাড়ছে, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : রাজ্যের একশ্রেনীর সরকারি কর্মচারীরা কেন্দ্রের ধাঁচে মহার্ঘ্য ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তেমনি সংখ্যালঘু সমাজের মানুষ তাঁদের পবিত্র রমজান মাস পালন করছেন। ঠিক এই সময়ে দুই তরফের মানুষের জন্যই বড় প্রাপ্তিযোগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক করা হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়ানো হবে। বাড়নো হবে উৎসব আগ্রিমের পরিমাণও। সেই সঙ্গে পেনশনারদের অ্যাড হক অনুদানের পরিমাণও বাড়ানো হচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যাদের বেতন ৩৯ হাজার টাকা পর্যন্ত ছিল তাঁরা উৎসব বোনাস হিসাবে ৪৮০০ টাকা করে পেতেন। এবার থেকে তঁদের জন্য তা বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা। আবার যাদের বেতন ৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকা পর্যন্ত তাঁরা এতদিন উৎসব আগ্রিম হিসাবে ১৪ হাজার টাকা করে পেতেন। সেটাই এবার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হচ্ছে। আবার পেনশনারদের অ্যাড হক সব অনুদান ২৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা করা হচ্ছে। ৩৩ হাজার টাকা পর্যন্ত পেনশন পান এমন পেনশনারা এটা পাবেন। আগে এই সীমা ছিল ৩২ হাজার টাকা। অর্থাৎ এখানেও ১ হাজার টাকা বাড়ানো হয়েছে।

Releated Posts

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top