News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালুরঘাটে মদের দোকানে চোরের হানা, ১৫ লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ
Image

বালুরঘাটে মদের দোকানে চোরের হানা, ১৫ লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ

বালুরঘাট, ২৬ মার্চ (হি.স.): লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানে চোরেদের হানা। দরজার তালা ভেঙে দেশি ও বিদেশি মদ নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর লাগোয়া বেলাইন এলাকায়। রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছোয় বালুরঘাট থানার পুলিশ।

ওই চোরেরা নেহাতই সুরাপ্রেমী নাকি তাদের চুরি করে নিয়ে যাওয়া মদগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য রয়েছে, তা জানতে এখন হিমশিম খাচ্ছে বালুরঘাট থানার পুলিশ। তবে শুধুমাত্র যে দেশি-বিদেশি মদই নিয়েছে তা নয়, দোকানের ইনভার্টার ও ব্যাটারিও খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে দাবি মালিকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২০ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারতের উন্নয়নের যাত্রায় রাজীব গান্ধীরও গুরুত্বপূর্ণ অবদান ছিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 20, 2026

সিঙ্গাপুরে ভারতীয় মন্ত্রীদের বৈঠক, কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের রোডম্যাপ বাস্তবায়নে অগ্রগতি…

ByByNews Desk Aug 20, 2026

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top