News Flash

  • Home
  • দেশ
  • সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : সোমবার কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোওপাধ্যায়ের সঙ্গে দেখা হবে রাষ্ট্রপতির। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হবে। উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামবে। সেখানে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে বিশ্বভারতী কড়া নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। হেলিকপ্টার নামানোর ট্রায়ালও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ডিএ আন্দোলনকারীদের ই-মেলের উত্তর রাষ্ট্রপতি দেন কিনা, সেটাই এখন দেখার।

এদিকে, রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে ডিএ-আন্দোলনকারীরা জানিয়েছেন।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top