News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্যানিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু
Image

ক্যানিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু

ক্যানিং, ২৬ মার্চ (হি. স.) নিজের বাড়িতে সিলিং ফ্যানের তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রবিন মণ্ডল(৫২)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গড়খালি গ্রামে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে রবিনকে ঘরের মেঝে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ রবিবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটল সে সম্পর্কে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি, সংঘর্ষে উত্তেজনা

কলকাতা, ২১ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ‘দেশবিরোধী’ স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

স্কুল ঠিক করো’ অভিযান ঘিরে গ্রামবাসী-সিজেপি কর্মীদের সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানকে ‘রাজনীতিমুক্ত’ রাখার দাবি

জয়পুর, ২১ আগস্ট (আইএএনএস): সরকারি স্কুল পরিদর্শনকে কেন্দ্র করে শুক্রবার সকালে জয়পুরের সাংগানেরের রামপুরা কানওয়ারপুরা এলাকায় গ্রামবাসী ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

বিজয়ওয়াড়ায় ২৪.৮১ কোটি টাকার ইউনিয়ন ব্যাংক জালিয়াতিতে সিবিআই মামলা

বিজয়ওয়াড়া, ২১ আগস্ট (আইএএনএস): ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে ২৪.৮১ কোটি টাকার কথিত জালিয়াতির অভিযোগে বিজয়ওয়াড়াভিত্তিক একটি বেসরকারি…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

নারী নির্যাতনে মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন শিবসেনা ইউবিটির

মুম্বই, ২১ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারী ও শিশুদের বিরুদ্ধে নৃশংস অপরাধের ঘটনা বৃদ্ধির অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top