News Flash

  • Home
  • দেশ
  • পাঁশকুড়ার পূর্ব মেদিনীপুরে সমবায় সমিতিতে জয়ী বাম
Image

পাঁশকুড়ার পূর্ব মেদিনীপুরে সমবায় সমিতিতে জয়ী বাম

পাঁশকুড়া, ২৬ মার্চ (হি.স.): পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার যশোড়া কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। তৃণমূল পেয়েছে দ্বিতীয় স্থান। বিজেপি কোনও আসনে জয় পায়নি। এই প্রথম পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচন জয়ী হল সিপিএম। এতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া লাল শিবিরে।

যশোড়া কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটির পরিচালন সমিতিতে ৯টি আসন রয়েছে। নির্বাচনে ৯টি আসনেই প্রার্থী দিয়েছিল সিপিএম এবং তৃণমূল। ৪টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। এদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হলে দেখা যায়, সিপিএম ৫টি আসনে জয়ী হয়েছে এবং তৃণমূল পেয়েছে ৪টি আসন। বিজেপি খাতা খুলতে পারেনি।

এই জয়ে উচ্ছ্বসিত সিপিএম। দলের স্থানীয় নেতাদের বক্তব্য, এতে বোঝা যাচ্ছে, মানুষ ফের সিপিএমের দিকে ঝুঁকছে। অন্যদিকে, তৃণমূলের কটাক্ষ, সিপিএমের সঙ্গে জোট করে বিজেপি লড়াই করেছে। যার কারণে এই ফল।

Releated Posts

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top