News Flash

  • Home
  • দিনের খবর
  • রামনবমীর ঝান্ডা ছেঁড়ার প্রতিবাদে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের
Image

রামনবমীর ঝান্ডা ছেঁড়ার প্রতিবাদে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

রায়গঞ্জ, ২৬ মার্চ (হি.স.) : রাতের অন্ধকারে রামনবমীর ঝান্ডা খুলে নেওয়ার প্রতিবাদে সরব হিন্দু জাগরণ মঞ্চ। ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে সংগঠনের তরফে ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় এশিয়ান হাইওয়ে ২ অবরোধ করা হয়। প্রায় ৩০ মিনিট অবরোধের পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর হিন্দু জাগরণ মঞ্চের শিলিগুড়ি সংগঠনের তরফে নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি জমাও দেওয়া হয়।

সংগঠনের সদস্য রাজিব সাহা বলেন, ‘আগামী ৩০ মার্চ ফুলবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত রামনবমীর শোভাযাত্রা করা হবে। সেই উদ্দেশ্যে ২০ মার্চ ফুলবাড়ি থেকে উত্তরকন্যা পর্যন্ত গেরুয়া ঝান্ডা লাগানো হয়েছিল। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা সেই ঝান্ডা ছিঁড়ে ফেলে এবং খুলে নিয়ে যায়। ঘটনাটি কয়েকজন বেসরকারি নিরাপত্তারক্ষীর নজরে পড়ে। তাই পুলিশের কাছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।’

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top