News Flash

  • Home
  • দেশ
  • রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে রাস্তায় সিপিআইএম (লিবারেশান)
Image

রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে রাস্তায় সিপিআইএম (লিবারেশান)

হুগলি, ২৬ মার্চ (হি.স.) : রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালো সিপিআইএম (লিবারেশন)। রবিবার হুগলির চুঁচুড়ার চকবাজারে সিপিআইএম (লিবারেশন) প্রতিবাদ কর্মসূচির ডাক দিল। প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভে সামিল হলেন সিপিআইএম (লিবারেশান) এর কর্মী-সমর্থকরা।

সিপিআইএম (লিবারেশান) নেতা সুদর্শন বোস বলেন, “দীর্ঘদিন ধরেই এই ফ্যাসিবাদী শক্তি আক্রমণ শানাচ্ছে। সেটা জেএনইউ-র ছাত্র আন্দোলন হোক বা লেখক-লেখিকাদের হোক, মোদী বিরোধী কথা বললেই তাঁদের গ্রেফতার করা হচ্ছে। দিল্লির বুকেও যাঁরা মোদী হটাও, দেশ বাঁচাও পোস্টার দিয়েছিল তাঁদের ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন টার্গেট রাহুল। সে কারণেই গোটা দেশেই আমরা আন্দোলনে নেমেছি। যাঁরা মোদী বিরোধী তাঁদের সকলকেই বলব আসুন একসঙ্গে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলনে সামিল হই। এখন দেশের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন। তাই নীতিগত পার্থক্য ভুলে একজোট হয়ে এই মোদীর বিরোধিতা করতে হবে।”

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য় করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারী মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী। সম্প্রতি এ মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে সুরাট আদালত। দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। যদিও পরবর্তীতে জামিন পেয়ে যান। দুই বছরের কারাদণ্ড হওয়ায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top