News Flash

  • Home
  • দেশ
  • আত্মঘাতী ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবে, বারাণসীর হোটেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
Image

আত্মঘাতী ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবে, বারাণসীর হোটেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বারাণসী, ২৬ মার্চ (হি.স.) : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ভোজপুরী অভিনেত্রী তথা মডেল আকাঙ্খা দুবে। আজ রবিবার সকালে বারাণসীর সারনাথের এক হোটেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও অভিনেত্রীর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই কী কারণে আত্মহত্যা তা নিয়ে পুলিশ ধোঁয়াশায় রয়েছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরপ্রদেশের মির্জাপুরে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেছিলেন আকাঙ্খা। বাবা-মা চেয়েছিলেন মেয়ে আইপিএস হোন। তাই মেয়েকে নিয়ে মুম্বইতে পাড়ি দিয়েছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি বেশি আগ্রহ ছিল আকাঙ্খার। কলেজ জীবনেই মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। মাত্র ১৭ বছর বয়সে ‘মেরি জং, মেরি ফয়সালা’ নামে এক ছবিতে অভিনয়ের মাধ্যমে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তার পরে আর ফিরে তাকাতে হয়নি। ‘বীরো কা বীর’ ‘মুঝসে শাদি করোগি’, ‘ফাইটার কিং’, ও ‘কসম পয়দা করনেওয়ালে কী-২’ নামে দুটি ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন ২৫ বছর বয়সী অভিনেত্রী।

Releated Posts

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top