News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গাসাগরে পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ বছরের শিশুর
Image

গঙ্গাসাগরে পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচ বছরের শিশুর

গঙ্গাসাগর, ২৬ মার্চ (হি. স.) মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর কন্যার। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার মাও। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার গঙ্গাসাগরের মিশন রোড এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার নাম সৌমিলি জানা। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উদ্ধার করে পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে মায়ের সঙ্গে জিমন্যাস্টিক ক্লাস সেরে বাড়ি ফেরার পথে অটো দুর্ঘটনার কবলে পড়ে মা ও মেয়ে। সাগর নটেন্দ্রপুর সুলোচনা নার্সারি স্কুলের ছাত্রী ছিল সৌমিলি। গঙ্গাসাগর চৌরঙ্গী জিমনাস্টিক স্কুল থেকে একটি অটো চেপে সাগর বিষ্ণুপুরে নিজেদের বাড়িতে ফিরছিল তাঁরা। রাস্তায় অটোটি উল্টে গিয়ে চাপা পড়ে মা ও মেয়ে। রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সৌমিলিকে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সাংবাদিকদের শুভেচ্ছা, গণতন্ত্রে নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর নেতাদের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে গণতন্ত্রে…

ByByNews Desk May 3, 2026

বিধাননগর গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার

কলকাতা, ৩ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিধাননগরে একটি গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের…

ByByNews Desk May 3, 2026

“ভারতের মানুষ বোকা নয়”, কংগ্রেসের ‘পাপ’ শেষ হয় না: কিরেন রিজিজুর তোপ

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রবিবার বলেন, “ভারতের…

ByByNews Desk May 3, 2026

ভোটগণনায় কেন্দ্রীয় কর্মী মোতায়েন সংক্রান্ত ইসির সার্কুলারে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত তৃণমূলের

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোটগণনার সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মী মোতায়েন সংক্রান্ত নির্বাচন কমিশনের সার্কুলার নিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top