News Flash

  • Home
  • দেশ
  • দীঘা থেকে ফেরার পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, আহত ২৭ যাত্রী
Image

দীঘা থেকে ফেরার পথে ভয়ংকর পথ দুর্ঘটনা, আহত ২৭ যাত্রী

কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : রবিবার সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা। দিঘা-কলকাতা ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিগন্যাল পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে।

সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে ২৭ জন যাত্রী আহত হয়েছেন, এর মধ্যে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাঁরা তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি চিকিৎসারত। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামতারকে সিগন্যাল পয়েন্টের কাছে মেচেদাগামী একটি এসবিএসটিসি বাসের পিছনে আচমকা এসে সজোরে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে-মুচড়ে যায় তেল ট্যাঙ্কারটি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। বাসের মধ্যে থাকা যাত্রীরা দুর্ঘটনার ফলে আহত হন। তেল ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পাশাপাশি তেল ট্যাঙ্কারটির চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন তাঁরা। জখম যাত্রীদের ও চালক খালাসিকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটে সৃষ্টি হয়। তমলুক ও কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top