News Flash

  • Home
  • দেশ
  • জমির বিনিময়ে চাকরি মামলায় সিবিআই দফতরে হাজিরা তেজস্বীর, বললেন দেশের পরিস্থিতি খুবই খারাপ
Image

জমির বিনিময়ে চাকরি মামলায় সিবিআই দফতরে হাজিরা তেজস্বীর, বললেন দেশের পরিস্থিতি খুবই খারাপ

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় শনিবার সকালে সিবিআই-এর দফতরে হাজিরা দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। শনিবার সকালেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তেজস্বী যাদব। সিবিআই সূত্রের খবর, জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেজস্বী যাদবকে। এদিনই আবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে তেজস্বী যাদবের দিদি মিসা ভারতীর।

গত ১৬ মার্চ তেজস্বীর পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে জানানো হয়, ২৫ মার্চ সিবিআই-এর দফতরে হাজিরা দেবেন তিনি। সেই মতো এদিন সকালেই সিবিআই-এর দফতরে আসেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী। সিবিআই ইতিমধ্যেই জানিয়েছে, তেজস্বীকে গ্রেফতার করার কোনও অভিপ্রায় নেই তাঁদের। রেলে ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনেক আগেই নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তলব পেয়েও এর আগে সিবিআই সদর দফতরে হাজির হননি তিনি। অবশেষে শনিবার উপস্থিত হয়েছেন। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে তেজস্বী বলেছেন, আমরা সর্বদা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি, কিন্তু দেশের অবস্থা এমন যে লড়াই করা খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা এ সবের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা জিতব।”

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top