News Flash

  • Home
  • দেশ
  • বদগাম থেকে বারামুল্লা ট্রেনে সফর করলেন রেলমন্ত্রী, বললেন বিদ্যুতায়নের কাজ প্রায় শেষ
Image

বদগাম থেকে বারামুল্লা ট্রেনে সফর করলেন রেলমন্ত্রী, বললেন বিদ্যুতায়নের কাজ প্রায় শেষ

শ্রীনগর, ২৫ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের বদগাম স্টেশন থেকে বারামুল্লা পর্যন্ত ট্রেনে সফর করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার ট্রেনে সফর করার সময় রেলমন্ত্রী জানালেন, এই লাইনে আরও তিনটি সংযোগ করতে হবে, এ লাইনে অনেক কাজ শেষ হয়েছে। বিদ্যুতায়নের কাজ প্রায় শেষ। রেলমন্ত্রী এদিন টুইট করে জানান, বারামুলায় ‘ভারতের প্রথম স্টেশন’ পরিদর্শন করেছি। ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলে স্থানীয় পণ্য ক্রয়ও করেছি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, শনিবার ও রবিবার কাশ্মীরে রেল প্রকল্পগুলি পরিদর্শন করব আমরা। জম্মু ও কাশ্মীরের সমস্ত রেলওয়ে, টেলিকম স্কিম কীভাবে সহজেই স্থানীয়দের কাছে পৌঁছাতে পারে সে সম্পর্কে বিশদ আলোচনার জন্য উপ-রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও বৈঠক করা হবে। রেলমন্ত্রী আরও জানান, বারামুল্লায় লাইন ডাবল করার বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। এই লাইনে আরও তিনটি সংযোগ করতে হবে। বিদ্যুতায়নের কাজ প্রায় শেষ। নিয়ন্ত্রণরেখা পর্যন্ত রেললাইন বাড়ানোর বিষয়ে উপ-রাজ্যপালের সঙ্গেও আলোচনা করা হবে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top