News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচল প্রদেশে ভয়ংকর ভূমিধস, ধ্বংসস্তূপের ধাক্কায় গভীর খাদে কয়েকটি গাড়ি, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা, প্রাণহানির খবর নেই
Image

অরুণাচল প্রদেশে ভয়ংকর ভূমিধস, ধ্বংসস্তূপের ধাক্কায় গভীর খাদে কয়েকটি গাড়ি, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা, প্রাণহানির খবর নেই

ইটানগর, ২৫ মার্চ (হি.স.) : অরুণাচল প্রদেশের আপার সিয়াঙে ব্যাপক ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। ধ্বংসস্তূপের কবলে পড়ে কয়েকটি গাড়ি রাস্তা থেকে গড়িয়ে পাশে খাদে গিয়ে পড়েছে। যানবাহন চলাচল ব্যাহত। তবে এ পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গত দুদিন ধরে অবিরাম বর্ষণের ফলে শুক্রবার বিকেল থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত অরুণাচল প্রদেশের চিন সীমান্তবর্তী আপার সিয়াং জেলায় বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসের ঘটনা ঘটেছে ইংকিয়ং-টুটিং শহরের সংযোগকারী সার্কুলার রোডে। ধ্বংসস্তূপের কবলে পড়ে বেশ কয়েকটি গাড়ি পাশের খাদে গড়িয়ে পড়েছে। এছাড়া এ ঘটনায় অসংখ্য যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েছে। যাত্রীরা বোমডো-জানবোর মধ্যবর্তী রাস্তার পাশে তাঁদের নিজ নিজ যানবাহন পার্ক করেন। ধ্বংসস্তূপের সাথে বেশ কয়েকটি গাড়ি গড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, ভারী বর্ষণ এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে আপার সিয়াং জেলা প্রশাসন অরুণাচল প্রদেশে প্রবেশকারী যাত্রী এবং বাসিন্দাদের জন্য নিরাপত্তাজনিত সতর্কবার্তা জারি করেছে। স্থানীয়দের ভারী বর্ষণের সময় কোথাও ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এচাড়া দুই চাকার আরোহীদে হেলমেট এবং গাড়ির যাত্রীদের সিট বেল্ট পরতে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া জনতাকে ভূমিধস-প্রবণ এলাকার ধারে-কাছে যানবাহন পার্কিং না করতেও আহ্বান জানিয়েছে প্রশাসন।

Releated Posts

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026

জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্যে অসমের ৩৫ জেলায় ডিসি অফিসে সংস্কার: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে অসমের ৩৫টি জেলার ডেপুটি কমিশনার…

ByByNews Desk Aug 19, 2026

‘অসম মালা ৪.০’-এ ১০ হাজার কোটি টাকা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার বড় সম্প্রসারণ অসমে

গুয়াহাটি, ১৯ আগস্ট (আইএএনএস): গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বড়সড় পরিকাঠামো সম্প্রসারণের ঘোষণা করল অসম…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top