News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ, কেরলে ধুন্ধুমার পরিস্থিতি
Image

রাহুলের সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ, কেরলে ধুন্ধুমার পরিস্থিতি

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, চন্ডীগড়-সহ দেশের বিভিন্ন রাজ্যে শনিবার বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা ও কর্মীরা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ধর্মতলায় (এসপ্ল্যানেড) বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের নেতা কর্মীরা।

কেরলের ওয়ানাডেও কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান, রাহুল গান্ধী এই ওয়ানাডেরই সাংসদ ছিলেন। সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে পুলিশ আটক করেছে। চন্ডীগড়েও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। নতুন দিল্লি-চন্ডীগড় শতাব্দী ট্রেন থামিয়ে চন্ডীগড় স্টেশনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। আবার মুম্বইয়ে নীরব প্রতিবাদ প্রদর্শন করেন মহা বিকাশ আঘাড়ি বিধায়করা। মুখে কালো কাপড় বেঁধে রাখেন তাঁরা।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top