News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, ’রেফার’-এর বলি হল অসুস্থ শিশু
Image

মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, ’রেফার’-এর বলি হল অসুস্থ শিশু

কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : দূরবর্তী হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে রেফার করা হলে, অনেক ক্ষেত্রে পথেই শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই আশঙ্কাই সত্যি হল। শুক্রবার ’রেফার’-এর বলি হল অসুস্থ এক শিশু।

বসিরহাটের বদরতলা থেকে ছ’দিনের এক শিশুকে পাঠানো হয়েছিল কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিল ওই শিশু। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগে মাঝপথেই মৃত্যু হল সদ্যোজাতর। শুক্রবার দুপুরে একরত্তিকে নিয়ে যখন তার পরিজনরা বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছান, ততক্ষণে সব শেষ।

রোগী স্থানান্তরে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী।জেলার স্থানীয় হাসপাতালগুলিতে যাতে শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর জন্য প্রয়োজনে টেলিমেডিসিন পরিষেবা ব্যবহার এবং চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করার পরামর্শও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের একটি বড় অংশও মুখ্যমন্ত্রীর সুরে ‘রেফার’ নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছিলেন। কিন্তু এ সবই যে কেবল মুখের কথায় রয়ে গেছে, শুক্রবারের শিশুমৃত্যু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top