News Flash

  • Home
  • দেশ
  • গহনা বাসন পরিস্কারেরর নামে প্রতারনা, গ্ৰেফতার দুই যুবক
Image

গহনা বাসন পরিস্কারেরর নামে প্রতারনা, গ্ৰেফতার দুই যুবক

বাঁকুড়া, ২৪ মার্চ (হি. স.) : সোনার গহনা ,কাঁসার বাসন পরিস্কারের নামে প্রতারনা করে পুলিশের জালে দুই প্রতারক।তালডাংরা থেকে দুই প্রতারককে গ্ৰেফতার করেছে পুলিশ।পুলিশের জেরায় ধৃত দু জন তাদের দোষ স্বীকার করেছে।

শুক্রবার খাতড়া র এস ডি পি ও কাশীনাথ মিস্ত্রি এক সাংবাদিকদের জানান যে গত এক সপ্তাহ ধরে তালডাংরার বিভিন্ন গ্ৰামে বাড়িতে গিয়ে মহিলাদের কাঁসার বাসন,সোনার গহনা পরিস্কারের নামে হাত সাফাই করে সোনার গহনা পাল্টে পালিয়ে যেত।এই অভিযোগ পাওয়ার পর পুলিশ নাকা চেকিং শুরু করে।তারপরই সন্দেহজনক দুই যুবককে আটক করে।পুলিশের জেরায় ধৃতরা তাদের দোষ স্বীকার করে জানায় যে তাদের লক্ষ্য সাধারণ গৃহবধূ, বয়স্ক মহিলা।বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে পুরাতন কাঁসার বাসন পরিস্কার করে দেওয়ার আবেদন জানায়।নমুনা স্বরূপ পুরাতন বাসন চকচকে পরিস্কার করে দেওয়ার পর তারা গহনা পরিস্কার করে দিতে পারে বলে ফাঁদ পাতে।সরল বিশ্বাসে মহিলারা গহনা পরিস্কার করতে দিলে জলে ডুবিয়ে রেখে হাত সাফাই করে গহনা পাল্টে জলে ডুবিয়ে দেয়।কিছু পরে গহনা পরিস্কার হয়ে যাবে বলে তারা পালিয়ে যেত। এই ঘটনায় পুলিশের হাতে গ্ৰেফতার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার নিঘাদোলির রোহিত শর্মা ও বিহারের পূর্নিয়া জেলার রামবাগ নিবাসী মিথিলেশ সাউ ।এদিন তাদের আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top