News Flash

  • Home
  • দেশ
  • প্রতিহিংসার রাজনীতির কুৎসিত চেহারা আজ প্রকাশ্যে’, রাহুলের সাংসদ পদ খারিজে অধীর
Image

প্রতিহিংসার রাজনীতির কুৎসিত চেহারা আজ প্রকাশ্যে’, রাহুলের সাংসদ পদ খারিজে অধীর

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতির যে কুৎসিত চেহারা তা আজ দেশের মানুষজন দেখতে পারছেন। বর্তমান ভারতের শাসকের কর্মের দ্বারা সেই কুৎসিত চেহারা প্রকাশ্যে। চার বছর আগে নিজের অনেক কথার মধ্যে রাহুল গান্ধী কৌতুহল থেকে বলতে চেয়েছিলেন যে, দুর্নীতিতে কেন এত মোদীদের নাম উঠে আসছে। নীরব মোদী ভারতবর্ষকে লুঠ করেছে।’

কংগ্রেস নেতা আরও বলেন, ‘ভারতবর্ষের কৃষি সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার মধ্যে কথায় কথায় রাহুল এই কথা বলেছিলেন। এর মধ্যে কি অন্যায় রয়েছে! আর অন্যায় থাকতেও পারে। সেক্ষেত্রেও কি দুই বছরের সাজা হওয়া জরুরি ছিল! পরিকল্পিতভাবে দুই বছরের সাজা দেওয়া হয়েছে। কারণ কারও সদস্যপদ খারিজ করতে কমপক্ষে দুই বছর জেলের সাজা পেতে হবে।’ তিনি বলেন, ‘আমি কোনও বিচারকের বিরুদ্ধে অভিযোগ করছি না। কিন্তু এই মামলাটা হাইকোর্টে চলছিল। কী কারণে তা নিম্ন আদালতে ফিরিয়ে আনা হল! যেখানে কিছুদিন আগে বিচারক বদল হয়েছে।’

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top