News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিধানসভায় ৩০৬৫.৩৭ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি এবং ৯০৬৬.৫৬ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ
Image

ত্রিপুরা বিধানসভায় ৩০৬৫.৩৭ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি এবং ৯০৬৬.৫৬ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ

আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভায় আজ অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি এবং ভোট অন একাউন্ট পেশ করেছেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ তিনি ৩০৬৫.৩৭ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি এবং ৯০৬৬.৫৬ কোটি টাকার ভোট অন একাউন্ট পেশ করেছেন।
প্রসঙ্গত, আজ শুক্রবার থেকে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে। নির্বাচনী বছরে ত্রিপুরা সরকারের পক্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। ফলে, ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসের জন্য আজ ভোট অন একাউন্ট পেশ করেছেন অর্থ মন্ত্রী। এদিকে, নির্বাচনকে ঘিরে এবছর বিধানসভা অধিবেশন হয়নি। ফলে, অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিও পেশ করা সম্ভব হয়নি। তাই, আজ ২০২২-২৩ অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করেছেন তিনি।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top