News Flash

  • Home
  • দেশ
  • বেলাকোবায় ৫০ লক্ষ টাকার বার্মা টিক  বাজেয়াপ্ত
Image

বেলাকোবায় ৫০ লক্ষ টাকার বার্মা টিক  বাজেয়াপ্ত

বেলাকোবা, ২৪ মার্চ (হি.স.) : শিলিগুড়ির বেলাকোবায় ৫০ লক্ষ টাকার বার্মা টিক বাজেয়াপ্ত করল বন দফতর। পাচারের কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে একজন। আটক করা হয়েছে একটি কন্টেনার।

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শুক্রবার ভোর ৩টায় জলপাইগুড়ি সদর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের মোহিতনগরের ফ্লাইওভারে তল্লাশি অভিযান চলে। সেই সময় কাঠবোঝাই কন্টেনারটিকে পিছু ধাওয়া করে বেলাকোবার দশ দরগার কাছে আটক করে। কোনও বৈধ কাগজপত্র না থাকায় কন্টেনারের চালককে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম নিরাজ মালে। উত্তরপ্রদেশের বাসিন্দা। কাঠগুলি পাচারের উদ্দেশ্যে অসমের গুয়াহাটি থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল।

রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, বাজেয়াপ্ত হওয়া কাঠের পরিমাণ ৬৭০ সিএফটি মোট ৭৭ পিস। যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। শনিবার ধৃতকে জলপাইগুড়ি সিজিএম কোর্টে তোলা হবে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top