News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল প্রধানমন্ত্রী বারাণসী সফরে, ১৭৮০ কোটি টাকার প্রকল্পের করবেন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন
Image

আগামীকাল প্রধানমন্ত্রী বারাণসী সফরে, ১৭৮০ কোটি টাকার প্রকল্পের করবেন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী সফর করবেন। প্রধানমন্ত্রী সেখানে ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট’-এ ভাষণ দেবেন এবং ১৭৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকাল ১০.৩০ টায় রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে ‘ওয়ান ওয়ার্ল্ড টিবি সামিট’-এ ভাষণ দেবেন। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী টিবি নির্মূলের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য নির্বাচিত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলিকে পুরস্কৃত করবেন।
দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী সমগ্রানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় মাঠে ১৭৮০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বারাণসী ক্যান্ট স্টেশন থেকে গোদৌলিয়া পর্যন্ত প্যাসেঞ্জার রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের ব্যয় অনুমান করা হয়েছে প্রায় ৬৪৫ কোটি টাকা। পাঁচটি স্টেশন সহ এই রোপওয়ে ৩.৭৫ কিলোমিটার দীর্ঘ হবে। এটি পর্যটক, তীর্থযাত্রী এবং বারাণসীর বাসিন্দাদের চলাচলকে সহজতর করবে।

প্রধানমন্ত্রী নমামি গঙ্গে প্রকল্পের অধীনে ভগবানপুরে ৫৫ এমএলডি ক্ষমতার পয়ঃনিষ্কাশন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে সিগরা স্টেডিয়ামের পুনর্নির্মাণ কাজের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top