News Flash

  • Home
  • দেশ
  • আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর নির্ভরশীল : রাহুল গান্ধী
Image

আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর নির্ভরশীল : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): তাঁর ধর্ম সত্য ও অহিংসার ওপর নির্ভরশীল। টুইট করে জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ‘মোদী উপাধি’ মন্তব্যের জন্য বৃহস্পতিবারই রাহুলকে দোষী সাব্যস্ত করেছে গুজরাটের সুরাটের জেলা আদালত। এরপরই রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম।” জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি তুলে ধরেন রাহুল গান্ধী।

এদিকে, রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। রিজিজু এদিন রাহুলের দোষী সাব্যস্ত হওয়ার খবর শোনার পর বলেছেন, “রাহুল গান্ধী যাই বলুক না কেন তা সর্বদা কংগ্রেস দল এবং সমগ্র দেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। কয়েকজন কংগ্রেস সাংসদ আমাকে বলেছেন, তাঁর মনোভাবের কারণে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top