News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,৩০০; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৭,৬০৫, মৃত্যু ৩ জনের
Image

কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,৩০০; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৭,৬০৫, মৃত্যু ৩ জনের

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে, রোজই বৃদ্ধি পাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৩০০ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৭,৬০৫-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৯৯,৪১৮-তে পৌঁছেছে। ৩ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮১৬-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬০,৯৯৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৭ হাজার ৫৩০ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,২৮,৭১০। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ মার্চ সারা দিনে ভারতে ৮৯,০৭৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

তৃণমূলে ভাঙনের সঙ্কট তীব্র, ২০ সাংসদের এনডিএ-সমর্থিত পৃথক গোষ্ঠী গঠনের সম্ভাবনা প্রবল

নয়াদিল্লি, ৮ জুন: তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অন্দরে ভাঙনের সঙ্কট আরও গভীর হয়েছে বলে দাবি উঠেছে। দলের বিদ্রোহী শিবিরের…

ByBySandeep Biswas Jun 8, 2026

উজ্জ্বলা যোজনায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি রিফিল কমিয়ে ৪টি করল কেন্দ্র, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং তেল বিপণন সংস্থাগুলির ক্রমবর্ধমান আর্থিক ক্ষতির প্রেক্ষিতে…

ByBySandeep Biswas Jun 8, 2026

আর্মেনিয়ার নির্বাচনে জয়ের জন্য পাশিনিয়ানকে অভিনন্দন মোদির, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে জয়লাভ করায় সে দেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 8, 2026

কেরলে অবৈধ অনুপ্রবেশ চক্রের বিরুদ্ধে বড় অভিযান, চক্রের সদস্য-সহ ৯ বাংলাদেশি গ্রেপ্তার

কোচি, ৮ জুন (আইএএনএস): কেরলে সক্রিয় একটি কথিত অবৈধ অনুপ্রবেশ চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে এক সন্দেহভাজন চক্রের সদস্য-সহ…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top