News Flash

  • Home
  • দেশ
  • আলাদা হয়ে গেল শান-এ-পঞ্জাব এক্সপ্রেসের দু’টি বগি, সুরক্ষিত সমস্ত যাত্রীরা
Image

আলাদা হয়ে গেল শান-এ-পঞ্জাব এক্সপ্রেসের দু’টি বগি, সুরক্ষিত সমস্ত যাত্রীরা

পানিপত, ২২ মার্চ (হি.স.): বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান-এ-পঞ্জাব এক্সপ্রেস। বুধবার অমৃতসর থেকে দিল্লি যাওয়ার পথে পাণিপত ও সমলখা স্টেশনের মধ্যবর্তী এলাকায় আচমকাই আলাদা হয়ে যায় ট্রেনটির দু’টি বগি। যদিও ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ট্রেনে উপস্থিত সকল যাত্রীরা বর্তমানে নিরাপদে রয়েছেন। তবে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে ওই নির্দিষ্ট রুটে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অমৃতসর থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল শান-এ-পঞ্জাব এক্সপ্রেস। পাণিপত ও সমলখা স্টেশনের মধ্যবর্তী এলাকায় আচমকাই আলাদা হয়ে যায় ট্রেনটির দু’টি বগি। ট্রেনে থাকা সমস্ত যাত্রী নিরাপদে থাকলেও, এই ঘটনায় প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচলে প্রভাব পড়ে। পরে, কোচগুলির ক্লিপিং সংযুক্ত করা হয় এবং ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top