News Flash

Image

ধর্মনগরে রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷  বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লাল ছড়া গ্রাম পঞ্চায়েতে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়৷ বুধবার কালাছড়া আর ডি ব্লকের অধীন লাল ছড়া গ্রাম পঞ্চায়েতে  নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়৷  রাজ্যভিত্তিক যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়৷  সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াই এ এস এর ডিরেক্টর সুবিকাশ দেববর্মা, নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা  চক্রবর্তী ,উত্তর জেলার মুখ্য চিকিৎসক অধিকর্তা ডঃ অরুনাভ চক্রবর্তী ,উত্তর জেলার শিক্ষা অধিকর্তা সনদ কুমার নাথ কালাছড়া আর ডি ব্লকের ব্লক আধিকারিক অমিত চন্দ্র এবং লাল ছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী নাথ প্রমূখ৷   রাজ্যভিত্তিক যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে৷ এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে রাজ্য থেকে ভ্রস্টাচার দূর করতে হবে৷শুধুমাত্র সরকারি কর্মচারীদের দ্বারা ভ্রষ্টাচার দূর করা সম্ভব নয়৷ তার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে৷ কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য দুহাত উন্মুক্ত করে একের পর এক উপহার দিয়ে যাচ্ছে৷ ধর্মনগর স্টেশন থেকে এখন ১৬ টি জায়গায় রেল যোগাযোগের মাধ্যমে যাওয়া সম্ভব হচ্ছে যা এক সময় ছিল কল্পনাতীত৷ ঘরে ঘরে সুশাসনের মাধ্যমে মানুষের দরজার কাছে সরকারি সুযোগ-সুবিধা উন্মুক্ত করে দেওয়া হয়েছে৷

Releated Posts

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top