News Flash

  • Home
  • দেশ
  • আঞ্চলিক দলগুলির নেতৃত্বে কংগ্রেস ও বিজেপি বিরোধী জোট নিয়ে সংশয় নানা মহলে
Image

আঞ্চলিক দলগুলির নেতৃত্বে কংগ্রেস ও বিজেপি বিরোধী জোট নিয়ে সংশয় নানা মহলে

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : শুক্রবার কলকাতায় আসছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। ভুবনেশ্বর থেকে ফিরেই সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন তাঁর সঙ্গে। সেখানেও কংগ্রেসকে বাইরে রেখে আঞ্চলিক দলগুলিকে সামনে রেখে বিজেপি বিরোধী জোটের কথা উঠবে।

কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলির নেতৃত্বে এরকম জোট নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।

নিজের রাজ্যে জোট রাজনীতি নিয়ে কুমারস্বামীর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। গত বিধানসভা ভোটে জেডিএস কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গড়েছিল। কিন্তু সেই জোট বেশিদিন স্থায়ী হয়নি। দুই দলের মধ্যে নানা বিষয়ে গোলমাল লেগে ছিল। তার সুযোগ নিয়ে জোটে ভাঙন ধরিয়ে এমএলএ কিনে বিজেপি সরকারটাই ভেঙে দেয়। পরে তারা সরকার গড়ে। জে়ডিএসের অনেক বিধায়ক বিজেপিতে চলে যান।

তারপর থেকে কুমারস্বামী জানিয়ে দিয়েছেন, কর্নাটকে তাঁরা একাই লড়াই করবেন। কংগ্রেসও বলেছে, আমরা একা লড়ব। তবে কংগ্রেস এবার কর্ণাটকে জিতে দাক্ষিণাত্য বিজয়ে মরিয়া।

অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। বিজু জনতা দলের নবীন পট্টনায়কের সঙ্গে বৃহস্পতিবার কথা হবে তৃণমূলনেত্রীর। পরের দিন তাঁর সঙ্গে বৈঠক করবেন জে়ডিএস নেতা কুমারস্বামী।

অল্প কয়েক দিনের মধ্যে দেশের তিন প্রান্তের তিন নেতার সঙ্গে তৃণমূলনেত্রীর আলোচনা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এই আলোচনার মাধ্যমেই কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলির নেতৃত্বে বিজেপি বিরোধী জোট হয়ে যাবে, এটা ভাবা বোধহয় বাড়াবাড়ি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

লন্ডনে করা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য এবং আদানি-কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি ঘিরে লোকসভায় এক অদ্ভুত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তা নিরসনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। কংগ্রেসের নেতৃত্বে ১৬টি বিরোধী দল যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে এককাট্টা। সেই দলে আবার তৃণমূল নেই। তারা তাদের মতো করে সংসদের ভিতরে বাইরে লড়াই চালাচ্ছে।

বিজেপির দাবি, লন্ডনে দেশকে অপমান করার জন্য রাহুলকে ক্ষমা চাইতেই হবে। কংগ্রেসের পাল্টা দাবি, সংসদে রাহুলকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এককাট্টা বিরোধীদের দাবি, যৌথ সংসদীয় কমিটি গঠন করতেই হবে। এই পরিস্থিতিতে আগামিদিনে কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী কোনও জোট গড়া কতটা সম্ভব, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top