News Flash

  • Home
  • দেশ
  • জলপাইগুড়িতে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ভর্তি বাস, আহত অনেকে
Image

জলপাইগুড়িতে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ভর্তি বাস, আহত অনেকে

জলপাইগুড়ি, ২২ মার্চ (হি. স.) : বুধবার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের জিয়াগঞ্জ এলাকায় যাত্রী ভর্তি একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় বহু যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও কেউ গুরুতর আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বেসরকারি যাত্রীবাহী বাস শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। এরপর জিয়াগঞ্জ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারকে ধাক্কা দেয়। এতে বাসের অনেক যাত্রী আহত হন। ঘটনার পর ট্রাফিক পুলিশ ও এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী নার্সিং হোমে পাঠানো হয়। যেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top