News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমন পেয়ে ইডি দফতরে নথি-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের দুই প্রতিনিধি
Image

সমন পেয়ে ইডি দফতরে নথি-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদের দুই প্রতিনিধি

কলকাতা, ২১ মার্চ (হি. স.) : মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করা হয় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে। তিনি না এলেও তলব পেয়ে পর্ষদের দুই প্রতিনিধি সেখানে যান। সঙ্গে ছিল নথিপত্র।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই গ্রেফতার ষড়যন্ত্রকারীদের একটা বড় অংশ। একেকজন ধৃতের কাছ থেকে একেকজনের নাম বেরিয়ে আসছে। দীর্ঘতর হয়েছে নিয়োগ দুর্নীতির শাখাপ্রশাখা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ হুগলির যুব নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়ার পর তাঁদের জেরা করে উঠে এসেছিল অয়ন শীলের নাম, যিনি শুধু শিক্ষা নয়, একাধিক সরকারি চাকরির দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার হয়েছেন।

তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথির মধ্যে ২০১২ ও ২০১৪ সালে টেট নিয়োগের নথিও পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সূত্রের খবর, তার মধ্যে কয়েকটি চিঠি রয়েছে। পাওয়া গিয়েছে ২০১২ সালে টেটের অ্যাডমিট কার্ডও। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে চিঠিগুলি লেখা হয়েছিল। এখন সেগুলি সুপারিশপত্র কি না, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

সেই কারণে ২০১২ এ ২০১৪ সালে প্রাথমিক টেটের নথি নিয়ে পর্ষদের সচিবকে তলব করে ইডি। তলব পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন দুই প্রতিনিধি। সেসব নথি খতিয়ে দেখবে ইডি।

Releated Posts

শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, বললেন— ‘ভারতের ভাবনা ও সংবিধান রক্ষায় লড়ছেন তাঁরা’

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার যন্তর মন্তরের আন্দোলনকারী শিক্ষার্থী এবং মুম্বইয়ের ভাইরাল ছাত্রী-সহ…

ByBySandeep Biswas Aug 5, 2026

‘জোধপুরে কোনও জাদু দেখতে পাচ্ছি না’, অশোক গেহলটকে কটাক্ষ গজেন্দ্র সিং শেখাওয়াতের

জয়পুর, ৫ আগস্ট (আইএএনএস): জোধপুর সফরে এসে প্রাক্তন রাজস্থান মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পরোক্ষে কটাক্ষ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও…

ByByNews Desk Aug 5, 2026

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top