News Flash

  • Home
  • দিনের খবর
  • জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু মহিলার
Image

জঙ্গলে পাতা তুলতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু মহিলার

ঝাড়গ্রাম, ১৯ মার্চ (হি. স.) : জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়ে আবারও হাতির হানায় মৃত্যু হল এক গৃহবধূর।রবিবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম রেঞ্জের পাঁচকাহানিয়া বীটের ছোটোনেগুই এলাকায়।

বনদফতর সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম দৈমন্তি মাহাত (২৫) বাড়ি বড়নেগুই গ্রামে।স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বড়নেগুই গ্রামের পাশে জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন গ্রামের বেশ কয়েকজন মহিলারা। গ্রামের ওই মহিলাদের সাথেই দৈয়ন্তী মাহাতোও জঙ্গলে গিয়েছিলেন। কাঠ, পাতা সংগ্রহ করার সময় দৈমন্তী মাহাতো একটি হাতির মুখোমুখি হয়ে যায়। এরপর হাতিটি দেখতে পেয়ে তিনি পিছন ফিরে পালানোর সময় শুঁড় দিয়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর। পরে ওই গৃহবধূর চিৎকারে শুনে জঙ্গলে থাকা পাশাপাশি মানুষজনেরা এসে দেখেন একটি হাতি ওই গৃহবধূর উপর আক্রমণ চালিয়েছে। এরপর হাতিটিকে তাড়ানোর পর গৃহবধূকে উদ্ধার করে প্রথমে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। এরপর মৃত ওই গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। এদিকে মৃত মহিলার খবর গ্রামে পৌছানোর পরেই গোটা এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। বনদফতর সূত্রে জানা গিয়েছে ওড়িশা সীমান্তবর্তী চাঁদাবিলা রেঞ্জ এলাকায় সাত থেকে আটটি হাতি রয়েছে। এই হাতি গুলি ওড়িশার দিক থেকে এসেছে বলে বনদফতর সুত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ওডিশা সীমান্তবর্তী নয়াগ্রাম ব্লকের কেশররেখা রেঞ্জের বালিমুন্ডি এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে আটান্ন বছরের ধানী হেম্ব্রম নামে এক মহিলার। এদিকে একের পর এক হাতির হানায় মৃত্যু ও আহতের ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ বাড়ছে বনদফতরের। হাতির দলকে সামাল দিতে নাজেহাল অবস্থা বনকর্মীদের।
গত চার ফেব্রুয়ারি কেশররেখা রেঞ্জের জামডহরা গ্রামে হাতির আক্রমণে গুরুতর ভাবে জখম হয়েছিলেন ক্ষুদিরাম মুর্মু নামে এক ব্যক্তি। তার আগে গত ২৮ জানুয়ারি রাতে গিধনী রেঞ্জের বড়রাজগ্রামে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। এবং ১৭ জানুয়ারি নিজের বাড়ির সামনে আগুন পোহানোর হাতির হানায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এবিষয়ে খড়্গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন,” ওই এলাকায় সাত থেকে আটটি হাতি রয়েছে। এদিন ওই গৃহবধূ জঙ্গলে কাঠ, পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় একটি হাতির সামনে পড়ে গেলে তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top