News Flash

  • Home
  • দেশ
  • শান্তিপুরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

শান্তিপুরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নদীয়া, ১৯ মার্চ (হি.স.) : ছেলের মৃত্যুর শোকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে, নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা বসাকপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ বসাক(৪৮)। রবিবার সকালে বাড়ির তাঁত ঘরের ভেতরে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। পরিবারের দাবি, ওই ব্যক্তি গত ১৮ বছর ধরে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কর্মরত ছিলেন। গত এক বছর আগে তার একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হয়। তারপর থেকেই বেঙ্গালুরু থেকে ফিরে স্ত্রীকে নিয়ে বাঁকুড়ার শ্বশুর বাড়িতে থাকতেন। একমাস আগে শান্তিপুর ফুলিয়ায় নিজের বাড়িতে ফিরে আসেন তাঁরা। ছেলের মৃত্যুর পর থেকে সবসময় অন্যমনস্ক হয়ে থাকতেন গৌরাঙ্গ বসাক। তবে এই আত্মহত্যার পেছনে মানসিক অবসাদের কারণ বলে মনে করছেন গৌরাঙ্গ বসাকের পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top