News Flash

  • Home
  • বিদেশ
  • লাহোরে ইমরান খানের বাড়ির গেট ভেঙে ঢুকল পুলিশ
Image

লাহোরে ইমরান খানের বাড়ির গেট ভেঙে ঢুকল পুলিশ

ইসলামাবাদ, ১৮ মার্চ (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির দখল নিল পুলিশ। তোশাখানা মামলায় আজ হাজিরার জন্য ইমরান লাহোরের বাড়ি থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হতেই তার পাঁচিল ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ। গেট ভেঙে ক্যাপ্টেনের বাড়ি ঢুকে পড়ে পুলিশ। গ্রেফতার করা হয় ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীকে।

ইমরান পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি জানান, ‘‘জামান পার্কে আমার বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। সে সময় পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এ সব করছে?’’ প্রসঙ্গত, ইমরানের বাড়ির গেট ভেঙে ঢোকার আগে পুলিশ ঘোষণা করে, ‘‘১৪৪ ধারা জারি রয়েছে। এই আবহে আপনারা জমায়েত করবেন না।’’

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top