News Flash

  • Home
  • বিদেশ
  • দু’বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি, ইউটিউব ও ফেসবুকে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
Image

দু’বছরের নিষেধাজ্ঞার সমাপ্তি, ইউটিউব ও ফেসবুকে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৮ মার্চ (হি.স.): নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায়, দু’বছর পর ফেসবুকে ফিরলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টও পুনরায় চালু করে দেওয়া হয়েছে। দুই বছরের নিষেধাজ্ঞার পর প্রথম ফেসবুক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি ফিরে এসেছি।” ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্টও পুনরায় চালু করেছে।

ইউটিউব ইনসাইডারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আর কোনও নয় নিষেধাজ্ঞা থাকছে এবং নতুন কনটেন্ট আপলোড করতে পারেন তিনি৷ আমরা সতর্কতার সঙ্গে বাস্তব-বিশ্বের ঝুঁকির বিষয় মূল্যায়ন করেছি। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গায় উস্কানিমূলক পোস্টের জন্য দুই বছর আগে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিংসায় উস্কানি জোগানোর অভিযোগে ট্রাম্পের উপর দু’বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। সেই সময় ফেসবুকের তরফে জানানো হয়েছিল, দু’বছর পরে পর্যালোচনার করে যদি মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সেই মতো নিষেধাজ্ঞা তুলে নিল ফেসবুক।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top