News Flash

  • Home
  • খেলা
  • তপন স্মৃতি নকআউট ক্রিকেট শুরু বিএসটিকে হারিয়ে পোলস্টার কো:ফাইনালে
Image

তপন স্মৃতি নকআউট ক্রিকেট শুরু বিএসটিকে হারিয়ে পোলস্টার কো:ফাইনালে

পোলস্টার:- ১৫১/১০(৩২.৪)

ইউবিএসটি:- ১১৬/১০(৩৫.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। পোলস্টার ক্লাব কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। নক আউট হতে হয়েছে ইউনাইটেড বি এস টি-কে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল নকআউট টুর্নামেন্ট শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৩৫ রানের ব্যবধান ইউনাইটেড বি এস টি-কে হারিয়ে পোলস্টার কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। খেলা ছিল মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড বিএসটি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে পোলস্টার সীমিত ৫০ ওভারের ম্যাচে ৩২.৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ভারত রাওয়াতের ৪৪ রান এবং কাজল সূত্রধরের অপরাজিত ২৬ রান উল্লেখযোগ্য। ইউনাইটেড বিএসটির সাগর সরকার ও অধিনায়ক সুজিত দেবনাথ তিনটি করে এবং রূপায়ণ ঘোষ দুটি উইকেট পেয়েছে। এছাড়া, কৃষ্ণ কমলা আচার্য ও  মনোজিৎ দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড বিএসটি ৩৫.১ ওভার খেলে ১১৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অরুপ সিংহ রায় ও অধিনায়ক সুজিত দেবনাথ ২০ করে রান পেয়েছে। পোলস্টারের দ্বৈপায়ন ভট্টাচার্য ও অমরেশ দাস তিনটি করে এবং ভারত রাওয়াত, কাজল সূত্রধর ও কিষান মুরা সিং প্রত্যেক একটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের দ্বৈপায়ন ভট্টাচার্য প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top